A Simple Travel Agency Solution

A Simple Travel Agency Solution

A Simple Travel Agency Solution

Wafid Medical (সাবেক GAMCA): Saudi Work Visa গাইড

Saudi work visa-এর medical প্রস্তুতি

Wafid Medical (সাবেক GAMCA): কীভাবে করবেন?

Wafid slip তোলা থেকে medical করা, report check এবং পরের Saudi visa process—এক জায়গায় জেনে নিন।

Saudi Arabia-তে নতুন work visa নিয়ে যেতে হলে Wafid medical করতে হয়। আগে অনেক ক্ষেত্রে Enjaz approval আসার পর medical করা যেত। এখন Enjaz approval হাতে না থাকলেও প্রয়োজনীয় তথ্য দিয়ে Saudi work visa-এর জন্য Wafid slip তোলা ও medical করা যাচ্ছে।

Medical-এর জন্য আগে online-এ Wafid slip তুলবেন। Slip-এ যে medical centre-এর নাম ও ঠিকানা আসবে, সেখানে গিয়ে test করাবেন। Report online-এ check করা যায়।

Wafid slip তোলার আগে যা লাগবে

পাসপোর্ট: Passport number, নাম, জন্মতারিখ, issue ও expiry date ঠিকভাবে দিন।

মোবাইল নম্বর ও email: OTP ও booking confirmation-এর জন্য লাগবে।

Medical city: বাংলাদেশে যে শহরে medical করবেন, সেই city নির্বাচন করবেন।

Visa type ও profession: Travelling country হিসেবে Saudi Arabia এবং visa type হিসেবে Work Visa নির্বাচন করুন। আপনার কাজের profession-ও সঠিকভাবে দিন।

Enjaz/visa information: Enjaz visa copy বা approval হাতে থাকলে তথ্য মিলিয়ে দিন। হাতে না থাকলেও available তথ্য অনুযায়ী booking শুরু করা যায়।

নিজে Wafid slip কীভাবে তুলবেন?

Official booking link: wafid.com/en/book-appointment। Standard Wafid appointment fee USD 10[1]

ধাপ ১

Country ও destination নির্বাচন করুন

Country হিসেবে Bangladesh, আপনার medical city এবং travelling country হিসেবে Saudi Arabia দিন।

ধাপ ২

নিজের তথ্য পূরণ করুন

Passport অনুযায়ী নাম, জন্মতারিখ, passport details, mobile, email ও nationality দিন। এরপর Work Visa এবং profession নির্বাচন করুন।

ধাপ ৩

USD 10 payment করুন

Card দিয়ে official appointment fee payment করুন। Payment complete হলে Wafid slip generate হবে।

ধাপ ৪

Slip download করুন

Slip download ও print করে রাখুন। এখানে আপনার জন্য নির্ধারিত medical centre-এর নাম, ঠিকানা ও appointment information পাবেন।

Slip হওয়ার পর কোথায় medical করবেন?

Wafid system আপনার city অনুযায়ী একটি approved medical centre assign করে দেয়। Slip-এ যে centre-এর নাম ও ঠিকানা দেখাবে, সেখানেই medical করবেন।

Medical fee: বর্তমানে assigned medical centre-এ medical করতে ৳8,500 লাগে। Slip, original passport ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে centre-এ যান।

Medical centre-এ কী হবে?

Centre-এ আপনার slip ও passport দেখে registration করা হবে। এরপর তাদের নির্ধারিত medical test সম্পন্ন করবেন। Medical শেষ হলে centre report system-এ update করবে।

Wafid medical report কীভাবে check করবেন?

Report check link: wafid.com/medical-status-search। এখানে দুইভাবে status check করতে পারবেন:

Passport Number + Nationality দিয়ে

Wafid Slip Number দিয়ে

Result update হলে এখানেই status দেখা যাবে।

Slip-এ ভুল হলে বা slip হারিয়ে গেলে

তথ্যে ভুল হলে: Assigned medical centre-এ গিয়ে correction request করতে বলুন।

Slip হারিয়ে গেলে: Wafid-এর Print GCC Slip option-এ passport number ও nationality দিয়ে slip আবার generate করুন।

Payment বা website সমস্যা হলে: Wafid support-এ email করুন: support@wafid.com

Medical-এর পর কী করবেন?

Medical report update হওয়ার পর আপনার Saudi visa category অনুযায়ী পরের process শুরু হবে। যেমন—Okala, Tasheer fingerprint, embassy submission, PDO training এবং BMET manpower clearance।

আপনার Saudi visa type অনুযায়ী processing service দেখুন

নিজের visa category অনুযায়ী নিচের service page থেকে প্রয়োজনীয় process ও document সম্পর্কে জানতে পারেন:

কিছু সাধারণ প্রশ্ন

Wafid slip তুলতে কত টাকা লাগে?

Wafid-এর Standard appointment fee USD 10। এটি official appointment fee।

নিজে না বুঝলে আপনারা Wafid slip তুলে দেন?

জি। Wafid slip booking-এ আমরা সাহায্য করি। আমাদের service charge ৳1,500। Wafid-এর USD 10 appointment fee আলাদা।

Medical করতে কত টাকা লাগে?

Assigned Wafid medical centre-এ বর্তমানে medical fee ৳8,500

Medical করার পর Saudi visa processing-এ সাহায্য করেন?

জি। Visa category অনুযায়ী Okala, Tasheer, embassy submission এবং manpower clearance-এর Saudi visa processing service নিতে পারেন। উপরের service links থেকে বিস্তারিত দেখুন অথবা আমাদের WhatsApp-এ message দিন।

Wafid slip বা Saudi visa process নিয়ে সাহায্য লাগবে?

নিজে Wafid slip তুলতে না পারলে, medical centre বুঝতে সাহায্য লাগলে বা Saudi work visa-এর পরের process করতে চাইলে আমাদের WhatsApp-এ message দিন।

WhatsApp-এ message দিন

Official Links

  1. Wafid Medical Appointment Booking
  2. Wafid Medical Status Check
  3. Wafid FAQs
bmet-manpower-clearance-status-check-card-download-2026-bangla

বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক ও কার্ড ডাউনলোড ২০২৬: সহজ গাইড

২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী আপনার বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স স্ট্যাটাস ঘরে বসেই সহজে চেক করুন এবং কার্ড ডাউনলোড করুন। ধাপে ধাপে সম্পূর্ণ গাইড।

Read More »
কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ২০২৬

দক্ষিণ কোরিয়াগামী EPS TOPIK ও স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের জন্য বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (BGTTC) কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন।

Read More »

Umrah visa application

Fill out the form below, and we will be in touch shortly.
Contact Information
Upload Documents
Passport
Photo
Make payment using QR code or Payment Link.
qr code
https://invoice.sslcommerz.com/invoice-form?refer=683C3F657FAFB
Upload a screenshot once payment is Made