A Simple Travel Agency Solution

A Simple Travel Agency Solution

Greece Visa Center in Dhaka

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু

“এর আগে গ্রিস যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা ছিল বেশ সময়সাপেক্ষ”

Greece Visa Center-Bangladesh

“ঢাকায় এবার চালু হয়েছে ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন” – বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ। 

রাষ্ট্রদূত বলেন, `বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর এবার ঢাকায় ভিসা কেন্দ্র চালু হওয়ায় গ্রিসে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন জমা দিতে আর নয়াদিল্লি যেতে হবে না।

তিনি আরো জানান, ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

Naflio_Greece
Nafplion-Greece

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application)  অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন গণমাধ্যমকে বলেন, ‘যারা কাজ, শিক্ষা, ব্যবসা ও অবসর সময় কাটানোর জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী, নতুন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে। এই উন্নয়ন জিভিডব্লিউসি’র সঙ্গে আমাদের বিশ্বস্ত অংশীদারত্বের আরেকটি অধ্যায়, যার সঙ্গে আমরা ২০১৮ সাল থেকে কাজ করছি।’

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে ৪ হাজার কর্মী নিয়োগের জন্য একটি চুক্তি সাক্ষর করে গ্রিস। তবে, চুক্তি সাক্ষরেরও এক বছর পেরিয়ে গেলেও ঢাকায় গ্রিসের দূতাবাস না থাকায় এ ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। ভিসা কেন্দ্র চালু হওয়ায় এ  চুক্তি আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা বাংলাদেশ দূতাবাস কর্তপক্ষের।

আরো জানতে যোগাযোগ করুন:

bmet-manpower-clearance-status-check-card-download-2026-bangla

বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক ও কার্ড ডাউনলোড ২০২৬: সহজ গাইড

২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী আপনার বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স স্ট্যাটাস ঘরে বসেই সহজে চেক করুন এবং কার্ড ডাউনলোড করুন। ধাপে ধাপে সম্পূর্ণ গাইড।

Read More »
Saudi Arabia Exit Re-Entry Visa: Rules, Fees, and Application Guide

সৌদি আরবে এক্সিট রি-এন্ট্রি ভিসা: নিয়ম, ফি ও আবেদন প্রক্রিয়া

সৌদি আরবের এক্সিট রি-এন্ট্রি ভিসার সম্পূর্ণ গাইড, প্রকারভেদ, প্রয়োজনীয়তা, ফি, আবেদন প্রক্রিয়া এবং মেয়াদ শেষ হলে কী হবে তা জানুন। লিম্পিড ট্রাভেলস থেকে বিশেষজ্ঞ সহায়তা পান।

Read More »
কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ২০২৬

দক্ষিণ কোরিয়াগামী EPS TOPIK ও স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের জন্য বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (BGTTC) কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন।

Read More »

Umrah visa application

Fill out the form below, and we will be in touch shortly.
Contact Information
Upload Documents
Passport
Photo
Make payment using QR code or Payment Link.
qr code
https://invoice.sslcommerz.com/invoice-form?refer=683C3F657FAFB
Upload a screenshot once payment is Made