A Simple Travel Agency Solution

A Simple Travel Agency Solution

BGTTC Korean Language Course Admission 2026

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে

মে-আগস্ট ২০২৬ সেশনের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়াগামী EPS TOPIK, TOPIK Level এবং স্টুডেন্ট ভিসায় কোরিয়া যেতে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের জন্য বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (BGTTC) কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুবর্ণ সুযোগ দিচ্ছে।

কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাদি

কোর্সের নাম ও মেয়াদ

কোর্সের নাম: কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স

কোর্সের মেয়াদ: ৪ (চার) মাস (মে-আগস্ট ২০২৬)

যোগ্যতা ও বয়স

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এস.এস.সি বা সমমান পাস

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত

আবেদনের সময়সীমা

আবেদনের শুরু: ৩০/০৩/২০২৬

আবেদনের শেষ: ২০/০৪/২০২৬

ক্লাসের সময়

ক্লাস শুরু: ৩০/০৫/২০২৬

সময়: দুপুর ০১:৩০ - ০৫:৩০ (রবি-বৃহস্পতি)

পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত তথ্য

বিষয় তারিখ ও সময় বিবরণ
লিখিত পরীক্ষা ২২/০৪/২০২৬, সকাল ১০:০০ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেড
মৌখিক পরীক্ষা ২২/০৪/২০২৬, লিখিত পরীক্ষার পর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেড
ফলাফল প্রকাশ ২২/০৪/২০২৬, বিকাল ০৫:০০ SMS এর মাধ্যমে জানানো হবে

আবেদনের নিয়মাবলী

ধাপ ১: BMET রেজিস্ট্রেশন

প্রথমে BMET পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ২০২ টাকা প্রদান করতে হবে। নিচের ভিডিওটি দেখুন এবং ধাপে ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন:

রেজিস্ট্রেশন করুন

ধাপ ২: কোর্স নির্বাচন

রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে নিচের ধাপ অনুসরণ পূর্বক আবেদন করতে হবে:

Training portal ➔ TrainingTrade SkillDivisionDistrictInstitutionSelect Course
*ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নিজ প্রোফাইলে প্রবেশপত্র এবং মোবাইলে এ সংক্রান্ত SMS যাবে।

প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র ডাউনলোড করতে আপনার প্রোফাইলে লগইন করে নিচের ধাপে যান:

Training portal ➔ TrainingTrade SkillDivisionDistrictInstitutionMy CourseAdmitcard download

প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি হওয়ার পরের দিন কোরিয়ান ভাষা ট্রেডে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

  • এস এস সি পাস সনদের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • এনরোলমেন্টের কপি

যোগাযোগের ঠিকানা

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

মিরপুর-২, ঢাকা-১২১৬

ওয়েবসাইট: www.bgttc.gov.bd

যোগাযোগের জন্য: ০১৭১০৯৩৯৩২০

বিশেষ দ্রষ্টব্য: (Koica Volunteer) নেটিভ কোরিয়ান ও অভিজ্ঞ কোরিয়ান ভাষা প্রশিক্ষকের সমন্বয়ে ক্লাস নেওয়া হয়।

Umrah visa application

Fill out the form below, and we will be in touch shortly.
Contact Information
Upload Documents
Passport
Photo
Make payment using QR code or Payment Link.
qr code
https://invoice.sslcommerz.com/invoice-form?refer=683C3F657FAFB
Upload a screenshot once payment is Made